বাস্তু মতে আর্থিক সমৃদ্ধি বজায় রাখতে জলের পাত্র ব্যবহারের সঠিক নিয়ম

বাস্তুশাস্ত্র অনুযায়ী, জল সুখ, শান্তি এবং সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচিত হয়। বাস্তুবিদদের মতে, বাড়িতে জলের পাত্র খালি রাখা অশুভ। বিশেষ করে বাথরুম বা রান্নাঘরে জলের বালতি বা পাত্র পুরোপুরি খালি করে রাখলে তা মা লক্ষ্মীর অসন্তোষের কারণ হতে পারে, যার ফলে পরিবারে আর্থিক অনটন দেখা দিতে পারে। এছাড়া খালি পাত্রের উপস্থিতি মানসিক চাপ বৃদ্ধি এবং পারিবারিক অশান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করা হয়।

রাতে ঘুমানোর আগে রান্নাঘর বা বাথরুমের জলের পাত্র খালি না রাখার পরামর্শ দিয়েছেন বাস্তু বিশেষজ্ঞরা। পাত্রে সামান্য হলেও জল ভরে রাখা জরুরি। রাতের অন্ধকারে খালি পাত্র সোজা করে রাখলে তা নেতিবাচক শক্তি বা অশুভ শক্তির সঞ্চার ঘটায়, যা পরিবারের সদস্যদের কাজে বাধা সৃষ্টি করতে পারে। তাই ঘুমানোর আগে পাত্রে জল ভরে রাখা বাঞ্ছনীয়।

যেসব পাত্র বা বালতি নিয়মিত ব্যবহারের প্রয়োজন হয় না, সেগুলোর ক্ষেত্রেও বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। অব্যবহৃত পাত্র মেঝেতে সোজা করে না রেখে সবসময় উল্টো করে রাখা ভালো। খালি পাত্র সোজা করে রাখলে তা থেকে নেতিবাচক শক্তি ছড়াতে পারে। তাই বাড়িতে সুখ-শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে এই সাধারণ বাস্তু নিয়মগুলো মেনে চলা যেতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *