রেলওয়ে গ্রুপ-ডি পরীক্ষার ফলাফল ও জোনভিত্তিক কাট-অফ তালিকা প্রকাশিত

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের গ্রুপ-ডি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। রেলের তরফে প্রতিটি জোনের জন্য জেনারেল, ওবিসি, ইডব্লিউএস, এসসি এবং এসটি ক্যাটাগরি অনুযায়ী জোনভিত্তিক কাট-অফ নম্বর ঘোষণা করা হয়েছে। প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, কলকাতা জোনে সাধারণ ক্যাটাগরির কাট-অফ ৮৪.১৬৭৯৪, যা দেশের মধ্যে সর্বোচ্চ। এছাড়া কলকাতায় ওবিসি ৮০.৯৯৮৫৯, ইডব্লিউএস ৭৪.০২, এসসি ৭৭.৪৪ এবং এসটি ৬৬.৫৯ নম্বর কাট-অফ রেকর্ড করা হয়েছে।

ফলাফলে বেশ কিছু চমকপ্রদ তথ্য উঠে এসেছে। চেন্নাই আরআরবি-তে ওবিসি ক্যাটাগরির কাট-অফ ৮২.৭৯১৬৮, যা সাধারণ ক্যাটাগরির ৮০.৭৫৬০১ নম্বরের চেয়ে বেশি। পাটনা জোনে সাধারণ ও ওবিসি কাট-অফের ব্যবধান অত্যন্ত সামান্য। গোরক্ষপুর জোনে সাধারণ কাট-অফ ৮১.৪৬ এবং ওবিসি ৮০.৯২ নম্বর। আজমেঢ় জোনে সাধারণের কাট-অফ ৮০.৬৮২২০ থাকলেও সেখানে ওবিসি ক্যাটাগরির কোনো শূন্যপদ ছিল না।

দেশের অন্যান্য জোনের সাধারণ ক্যাটাগরির কাট-অফের মধ্যে রাঁচি ৮০.৫১৯৪৪, চণ্ডীগড় ৮০.২৫০৭০, ভোপাল ৭৯.৮১৫৮১, বেঙ্গালুরু ৭৯.২৯৩৫২, বিলাসপুর ৭৮.৮৯৪৫৮, ভুবনেশ্বর ৭৮.০৬৯৪৬, প্রয়াগরাজ ৭৭.৬৯১৫২, মুম্বই ৭৭.৬৫৭১০ এবং আমদাবাদ ৭৭.২৮৮২৭ নম্বর রেকর্ড করেছে। বেশিরভাগ জোনেই সাধারণ ও ওবিসি ক্যাটাগরির কাট-অফের ব্যবধান এক নম্বরেরও কম। ইডব্লিউএস ক্যাটাগরির কাট-অফও অন্যান্যদের তুলনায় কিছুটা কম রয়েছে।

পরীক্ষার্থীরা সংশ্লিষ্ট আঞ্চলিক বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের ফলাফল এবং জোনভিত্তিক কাট-অফের বিস্তারিত তালিকা যাচাই করতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *