ভারতে ফুটসলের প্রসারে ব্রাজিলের ম্যাগনাস ক্লাবের সঙ্গে নর্থ বেঙ্গল ফাইটারসের চুক্তি

আধুনিক ফুটবলে খেলোয়াড়দের টেকনিক্যাল দক্ষতা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং বল নিয়ন্ত্রণের ক্ষমতা বৃদ্ধিতে ফুটসালের গুরুত্ব ক্রমশ বাড়ছে। এই প্রেক্ষাপটে ভারতের নর্থ বেঙ্গল ফাইটারস এফসি এবং ব্রাজিলের বিখ্যাত ম্যাগনাস ফুটসল ক্লাবের মধ্যে একটি বিশেষ অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে ভারতের যুব ফুটবল ও ফুটসলের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

ম্যাগনাস ফুটসল ক্লাবের প্রেসিডেন্ট ফেলিপে ড্রোমুন্ড জানিয়েছেন, ব্রাজিলের দীর্ঘদিনের ফুটসল ঐতিহ্যের অভিজ্ঞতা তারা ভারতের সঙ্গে ভাগ করে নিতে চান। ভারতের প্রতিভাবান খেলোয়াড়দের জন্য সুনির্দিষ্ট প্রশিক্ষণ পদ্ধতি এবং কাঠামোবদ্ধ কোচিং ব্যবস্থা গড়ে তোলাই এই চুক্তির মূল লক্ষ্য। ম্যাগনাস স্কুল অ্যাপের মাধ্যমে খেলোয়াড় ও কোচরা আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

নর্থ বেঙ্গল ফাইটারস এফসি-র সিইও অপরূপ চক্রবর্তী জানান, তাদের লক্ষ্য কেবল ফুটসল খেলোয়াড় তৈরি করা নয়, বরং ফুটসলের আধুনিক কৌশল ও নীতিগুলিকে ভারতের ফুটবল অ্যাকাডেমিগুলির প্রশিক্ষণের সঙ্গে যুক্ত করা। এর ফলে নতুন প্রজন্মের ফুটবলাররা খেলাটিকে আরও গভীরভাবে বুঝতে শিখবে। এই উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক প্রশিক্ষণ পদ্ধতি তৃণমূল স্তরে পৌঁছে দেওয়ার পাশাপাশি উত্তরবঙ্গের প্রতিভাবান খেলোয়াড়দের জন্য আন্তর্জাতিক মানের উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *