রেস্তোরাঁয় খাচ্ছেন পনির? জেনে নিন অ্যানালগ পনিরের ক্ষতিকর দিক ও চেনার উপায়

বাজারে বা রেস্তোরাঁয় বর্তমানে অ্যানালগ পনিরের ব্যবহার বাড়ছে। এই কৃত্রিম পনির তৈরিতে দুধের ব্যবহার হয় না বললেই চলে। এর পরিবর্তে সস্তা উদ্ভিজ্জ তেল, বিশেষ করে পাম অয়েল ব্যবহার করা হয়। পনিরের মতো রঙ ও ঘনত্ব আনার জন্য এতে স্টার্চ মেশানো হয়। এছাড়া স্বাদ ও টেক্সচার ঠিক রাখতে মিল্ক পাউডার, ইমালসিফায়ার ও স্টেবিলাইজার ব্যবহার করা হয়। এই মিশ্রণটি নির্দিষ্ট তাপমাত্রায় গরম করে সাইট্রিক অ্যাসিড বা লেবুর রসের সাহায্যে জমিয়ে পনিরের আকার দেওয়া হয়।

আসল ও নকল পনিরের মধ্যে পার্থক্য বোঝা সাধারণ চোখে কঠিন হলেও কিছু উপায় রয়েছে। আসল পনির নরম হয় এবং আঙুলে চটকালে দানা দানা ভাব পাওয়া যায়। অন্যদিকে, অ্যানালগ পনির রাবারের মতো টানটান বা চটচটে হতে পারে এবং এতে অতিরিক্ত চকচকে ভাব থাকে। এছাড়া আয়োডিন টিংচার পরীক্ষার মাধ্যমেও ভেজাল শনাক্ত করা সম্ভব। পনিরে আয়োডিন দিলে যদি রঙ বদলে কালো, বাদামী, নীল বা বেগুনি হয়ে যায়, তবে বুঝতে হবে তাতে স্টার্চ বা ভেজাল রয়েছে।

অ্যানালগ পনিরের নিয়মিত সেবন স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে থাকা অতিরিক্ত স্টার্চ ও ক্ষতিকর ফ্যাট দ্রুত ওজন বৃদ্ধি ও স্থূলতার কারণ হতে পারে। এছাড়া কৃত্রিম তেল রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে হৃদরোগের ঝুঁকি তৈরি করে। এই পনির লিভার, অন্ত্র এবং পরিপাকতন্ত্রের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে, যার ফলে হজমের গোলমালসহ পেটের নানা জটিল রোগ দেখা দিতে পারে। তাই বাইরের খাবার খাওয়ার সময় সতর্ক থাকা প্রয়োজন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *