টাকি পুরসভার দুর্নীতি কাণ্ডে গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক, জিজ্ঞাসাবাদ চেয়ারম্যানকে

কলকাতা হাইকোর্টের নির্দেশে টাকি পুরসভার আর্থিক অনিয়ম ও দুর্নীতির মামলার তদন্তভার গ্রহণ করেছে সিআইডি। এই ঘটনার তদন্তে নেমে গোয়েন্দারা টাকি পুরসভা কার্যালয়ে দীর্ঘ আট ঘণ্টা ধরে তল্লাশি অভিযান চালান। তদন্তের স্বার্থে পুরসভা থেকে একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্রও বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা।

অভিযান চলাকালীন পুরসভার চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায়-সহ একাধিক আধিকারিক ও কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হয়। এই দুর্নীতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুরসভার প্রাক্তন হেড ক্লার্ক প্রবীর চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে সিআইডি। ধৃতকে জেরা করে দুর্নীতির শিকড় এবং বিপুল অঙ্কের অর্থের উৎস সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

পুরসভার তহবিল তছরুপের এই ঘটনায় আর কারা কারা জড়িত রয়েছেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সিআইডি সূত্রে খবর, সংগৃহীত নথিপত্র ও ধৃতের বয়ান মিলিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *