অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চাঞ্চল্যকর FIR, গ্রেফতারের দাবিতে সরব অভিযোগকারী

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় FIR দায়েরের ঘটনায় রাজ্য রাজনীতিতে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। অভিযোগকারী তথা সমাজকর্মী রাজীব সরকার তৃণমূল সাংসদের অবিলম্বে গ্রেফতারের দাবি তুলেছেন। একজন নির্বাচিত জনপ্রতিনিধির কাছ থেকে এ ধরনের অসাংবিধানিক ও আপত্তিকর বক্তব্য আশা করা যায় না বলেই তাঁর মত। এই ঘটনাকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে রাজনৈতিক চাপানউতোর নতুন মাত্রা পেয়েছে।

ঠিক কী অভিযোগে মামলা

অভিযোগকারী রাজীব সরকারের দাবি, নির্বাচনের ফলপ্রকাশের পর ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে ‘দেখে নেব’ বলে মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজীব বাবুর মতে, এটি কোনো সুস্থ রাজনৈতিক ভাষা নয়, বরং ‘গুন্ডার ভাষা’। এই উস্কানিমূলক মন্তব্য ও স্বরাষ্ট্রমন্ত্রীকে হুমকির দেওয়ার অভিযোগে তিনি বিধাননগর সাইবার ক্রাইম থানায় সমস্ত তথ্যপ্রমাণ সহ অভিযোগ দায়ের করেন। প্রাথমিক তদন্ত ও অভিযোগের গুরুত্ব বিবেচনা করে পুলিশ তৃণমূল সাংসদের বিরুদ্ধে মামলা রুজু করার সিদ্ধান্ত নেয়।

বাড়ছে আইনি ও রাজনৈতিক জটিলতা

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর তিনটি ধারা এবং জনপ্রতিনিধিত্ব আইনের দুটি ধারা সহ মোট ৫টি ধারায় মামলা রুজু হয়েছে। পুলিশ সূত্রে খবর, এর মধ্যে বেশ কয়েকটি ধারা জামিন অযোগ্য (Non-bailable)। ফলে তৃণমূলের এই শীর্ষ নেতার আইনি জটিলতা অনেকটাই বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অভিযোগকারী স্পষ্ট জানিয়েছেন, এর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে এবং আগামীদিনে আদালতে সমস্ত প্রমাণ পেশ করে সুবিচার চাওয়া হবে। এই ঘটনাকে কেন্দ্র করে আগামী দিনগুলিতে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজনৈতিক সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *