শীতের আগমনী বার্তা: শুক্রবার থেকে রাজ্যে নামছে পারদ, তাপমাত্রা কমবে ২ থেকে ৪ ডিগ্রি

রাজ্যে ক্রমশ শীতের আমেজ বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় ঘন কুয়াশার দাপট লক্ষ্য করা গেছে। ভোরের দিকে দৃশ্যমানতা অনেকটাই কমে যাওয়ায় পথচারী এবং গাড়িচালকদের বেশ অসুবিধায় পড়তে হয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন রাজ্যের আবহাওয়ায় বড়সড় কোনো পরিবর্তন না হলেও তাপমাত্রার পারদ ধীরে ধীরে নিম্নমুখী হবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাতত দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। দিনের বেলায় তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও রাতের দিকে ঠান্ডার অনুভূতি বাড়বে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে আসতে পারে। শুক্রবারের মধ্যে রাজ্যের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা কমছে এবং কুয়াশার প্রভাব বাড়ছে। ভোরের দিকে একাধিক জায়গায় দৃশ্যমানতা ২০০ মিটার পর্যন্ত নেমে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী কয়েকদিন মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। উত্তর-পশ্চিম বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত বর্তমানে অসমের দিকে সরে যাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *