৩ জুন মহিলাদের অ্যাকাউন্টে ঢুকছে লক্ষ লক্ষ টাকা, জানেন আপনার নাম আছে তো!
রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তার লক্ষ্যে আগামী বুধবার, ৩ জুন থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে ‘অন্নপূর্ণা যোজনা’। এই প্রকল্পের আওতায় উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩,০০০ টাকার প্রথম কিস্তির অর্থ পৌঁছে দেওয়ার কাজ শুরু করতে রাজ্যজুড়ে চলছে ব্যাপক প্রশাসনিক তৎপরতা। প্রকল্পের উদ্বোধনী দিনে রাজ্যের প্রতিটি ব্লক ও পুরসভা এলাকা থেকে বাছাই করা ১০০ জন উপভোক্তার হাতে প্রতীকী অনুমোদনপত্র তুলে দেওয়া হবে। তবে প্রথম ধাপে ৯০ হাজারেরও বেশি উপভোক্তাকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে প্রশাসনের অন্দরে কিছুটা সংশয় রয়েছে।
লক্ষ্যমাত্রা পূরণে কলকাতা পুরসভা বিশেষ কৌশল অবলম্বন করেছে এবং শহরের ১৬টি বরোর দায়িত্ব শীর্ষ কর্তাদের ওপর ন্যস্ত করা হয়েছে। মূলত বস্তি ও নিম্নআয়ের এলাকায় জোর দিয়ে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম সংগ্রহের কাজ চলছে। তবে ১২ পাতার দীর্ঘ আবেদনপত্র এবং ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে তৈরি হওয়া আশঙ্কার কারণে অনেক ক্ষেত্রে আবেদন জমা দেওয়ার হার কম। প্রশাসন অবশ্য আশ্বস্ত করে জানিয়েছে, প্রকৃত উপভোক্তা চিহ্নিত করার স্বার্থেই এই তথ্য চাওয়া হচ্ছে। প্রথম কিস্তি বিতরণের পর বিভিন্ন এলাকায় বিশেষ শিবিরের মাধ্যমে আবেদন প্রক্রিয়া আরও সহজ করা হবে বলে জানানো হয়েছে।