বাস্তু দোষ দূর করুন আজই, সামান্য ভুলেই অধরা হতে পারে সুখ ও সমৃদ্ধি!
সনাতন বাস্তুশাস্ত্র অনুযায়ী, বাড়ির প্রতিটি কোণের সঠিক বিন্যাস ও দিশা মানুষের জীবনযাত্রাকে গভীরভাবে প্রভাবিত করে। বাস্তু ঠিক থাকলে যেমন পরিবারে সুখ-শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে, তেমনই বাস্তু দোষের কারণে অনেক সময় অনাকাঙ্ক্ষিত সমস্যা, কঠোর পরিশ্রমের পরেও ভাগ্যের সঙ্গ না পাওয়া কিংবা ঘরে সারাক্ষণ অশান্তি লেগে থাকার মতো পরিস্থিতির সৃষ্টি হয়। বিশেষজ্ঞদের মতে, এই বাস্তু ত্রুটির সরাসরি নেতিবাচক প্রভাব সদস্যদের স্বাস্থ্য ও আর্থিক পরিস্থিতির ওপর পড়ে, যার ফলে রোগব্যাধি বৃদ্ধি পায় এবং উপার্জনের পথ সংকুচিত হয়ে পড়ে।
বাড়ির নেতিবাচক শক্তি বা নেগেটিভ এনার্জি দূর করে সুখ-সমৃদ্ধি বজায় রাখতে বাস্তুশাস্ত্রে প্রবেশদ্বারে ‘ওম’ অথবা ‘স্বস্তিক’ চিহ্ন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। সনাতন সংস্কৃতিতে পবিত্র এই দুই চিহ্নে প্রচুর পরিমাণে ইতিবাচক শক্তি বিদ্যমান, যা প্রধান ফটক দিয়ে অশুভ শক্তির প্রবেশ আটকাতে সাহায্য করে। প্রবেশদ্বারে এই শুভ চিহ্নগুলো স্থাপন করলে ঘরের পরিবেশ সুরক্ষিত থাকে এবং পরিবারের সদস্যরা মানসিক শান্তি বজায় রাখতে পারেন।