তৃণমূলের ভরাডুবি কেন? ‘চুরিতে ছাড়পত্রই’ কাল হলো সুখেন্দুর!

পশ্চিমবঙ্গের সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর দলের অভ্যন্তরীণ ব্যর্থতা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। তিনি দাবি করেছেন, দীর্ঘ ১৫ বছরের ক্ষমতার পর এই বিপর্যয় ছিল অনিবার্য। দলের ভেতরে আলোচনার অভাব এবং স্বৈরাচারী মনোভাবের কারণেই সংগঠনের মূল ভিত্তি দুর্বল হয়ে পড়েছিল বলে তিনি মনে করেন।

তৃণমূলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে সাংসদ জানান, কালীঘাটের অন্দরমহলে সাধারণ কর্মীরা পৌঁছাতে পারতেন না এবং দলের অভ্যন্তরীণ বৈঠকগুলো ছিল কেবল নির্দেশ পালনের জায়গা। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক সংগঠনের পরিবর্তে দলটিকে একটি কর্পোরেট কাঠামোয় বন্দি করা হয়েছিল এবং বিপুল অর্থ ব্যয়ে নিয়োগ করা ভোটকুশলী সংস্থাগুলো জনবিন্যাস বুঝতে ব্যর্থ হয়েছে। এ ছাড়া বিরোধীদের দমনে টাকার ব্যবহার এবং লাগামহীন দুর্নীতির প্রতি দলের পরোক্ষ প্রশ্রয়কেই এই পতনের অন্যতম বড় কারণ হিসেবে উল্লেখ করেছেন সুখেন্দুশেখর রায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *