নিট পরীক্ষা কি আবারও প্রশ্নের ফাঁদে? চরম আতঙ্কে ২০ লক্ষ পরীক্ষার্থী!

মেডিকেলের স্নাতক স্তরের প্রবেশিকা পরীক্ষা ‘নিট ইউজি’ নিয়ে চলমান বিতর্কের মধ্যেই আগামী ২১ জুন দেশজুড়ে পুনঃপরীক্ষার আয়োজন করা হয়েছে। এই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্রের পক্ষ থেকে ভারতীয় বায়ুসেনাকে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে। তবে কড়া নিরাপত্তার প্রতিশ্রুতি সত্ত্বেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপুল অর্থের বিনিময়ে প্রশ্নপত্র বিক্রি এবং পাশ করিয়ে দেওয়ার নিশ্চয়তার অভিযোগ ওঠায় নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।

আহমেদাবাদের একটি চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় হয়ে ৩৫ লক্ষ টাকার বিনিময়ে প্রশ্নপত্র পাইয়ে দেওয়ার টোপ দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। সমাজকর্মী শুভম ঠক্কর এ বিষয়ে সাইবার অপরাধ বিভাগে অভিযোগ দায়ের করেছেন। এছাড়াও ২০ লক্ষ টাকার বিনিময়ে ওএমআর শিট বা খাতা ফাঁকা রেখে পরবর্তীতে এজেন্সির মাধ্যমে সুকৌশলে সঠিক উত্তর বসিয়ে দিয়ে পাশ করানোর চুক্তির তথ্যও সামনে এসেছে। বিষয়টি নিয়ে ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠায় লাখ লাখ শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *