লিপ্‌স অ্যান্ড বাউন্ডসের অবৈধ নির্মাণ নিয়ে তোলপাড়, ৭ দিনের মধ্যে জবাব চাইল হাই কোর্ট!

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং ‘লিপ্‌স অ্যান্ড বাউন্ডস’ সংস্থার সম্পত্তির কোন অংশগুলো বেআইনি, তা জানতে চেয়ে কলকাতা পুরসভাকে তলব করেছে কলকাতা হাই কোর্ট। বুধবার বিচারপতি স্মিতা দাস দে-র বেঞ্চ এ নির্দেশ দেয়। আগামী সাত দিনের মধ্যে পুরসভাকে হলফনামার মাধ্যমে ওই সম্পত্তির বেআইনি অংশের সুনির্দিষ্ট রিপোর্ট আদালতে জমা দিতে বলা হয়েছে। আগামী চার সপ্তাহ পর এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

আদালত সূত্রে জানা গেছে, হরিশ মুখার্জি রোডের ‘শান্তিনিকেতন’, কালীঘাট রোড ও হরিশ মুখার্জি রোডের বিভিন্ন বাড়ির পাশাপাশি ২৯-সি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িটিতেও বেআইনি নির্মাণের নোটিস পাঠিয়েছিল কলকাতা পুরসভা। তবে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িটি বৈধ দাবি করে সেই নোটিস খারিজের আবেদন জানিয়েছেন অভিষেকের বাবা-মা অমিতাভ বন্দ্যোপাধ্যায় ও লতা বন্দ্যোপাধ্যায়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জানিয়েছে, মামলার প্রক্রিয়া চললেও পুরসভা বেআইনি নির্মাণ সংক্রান্ত অন্যান্য আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *