২২৭০০ কোটির মেগা প্রকল্প, তাজপুরের বদলে টানেল ও ওয়াটার মেট্রোয় বদলে যাচ্ছে বাংলা!

তাজপুর গভীর সমুদ্র বন্দর নির্মাণের পূর্ববর্তী পরিকল্পনা বাস্তবসম্মত ছিল না বলে জানিয়েছে রাজ্য সরকার। এর পরিবর্তে তাজপুর থেকে ১০ কিলোমিটার দূরে দাদনপত্রবাড়ে নতুন করে গভীর সমুদ্র বন্দর তৈরির সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। বৃহস্পতিবার নবান্নে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিকল্প পরিকল্পনাসহ রাজ্যের পরিকাঠামো উন্নয়নের একগুচ্ছ মেগা প্রকল্পের ঘোষণা করেছেন। এর পাশাপাশি হুগলি নদীর তলদেশ দিয়ে আন্ডারওয়াটার টানেল নির্মাণ এবং কলকাতায় ওয়াটার মেট্রো চালুর বিষয়টিও নিশ্চিত করা হয়েছে।

মুখ্যমন্ত্রী জানান, পূর্বতন সরকারের তাজপুর প্রকল্পের জন্য প্রয়োজনীয় জমির অভাব থাকায় তা রূপায়ণ করা সম্ভব ছিল না। এখন দাদনপত্রবাড়ে রাজ্যের নিজস্ব ১,৭০০ একর জমিতে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে নতুন বন্দর গড়ার ব্লু-প্রিন্ট তৈরি হচ্ছে। একই সঙ্গে সাগরমালা-২ প্রকল্পের অধীনে আগামী পাঁচ বছরে ২২,৭০০ কোটি টাকার বিশাল বিনিয়োগের প্রস্তাব রাখা হয়েছে, যা উপকূলীয় এলাকার বন্দর ও মৎস্য পরিকাঠামোয় আমূল পরিবর্তন আনবে। এছাড়া হুগলি নদীর নিচে আন্ডারগ্রাউন্ড টানেল নির্মাণ, রাজ্যে ৪৪টি নতুন জেটি তৈরি এবং গঙ্গাসাগর মেলার পরিকাঠামো উন্নয়নের মতো প্রকল্পগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *