ফুটপাত দখল করলে কড়া ব্যবস্থা! পার্কস্ট্রিটের হকারদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম পুরমন্ত্রীর

শহরের ফুটপাত দখলমুক্ত করতে কড়া অবস্থান নিল রাজ্য সরকার। বুধবার সকালে পার্কস্ট্রিট ও কলেজ স্ট্রিট এলাকা পরিদর্শনে গিয়ে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল হকারদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, রাস্তা আটকে ব্যবসা চালানো আর বরদাস্ত করা হবে না। ফুটপাতের একাংশ পথচারীদের হাঁটার জন্য খালি রাখার নির্দেশ দিয়ে মন্ত্রী হকারদের জন্য ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ অনুযায়ী, আগামী দুর্গাপূজা পর্যন্ত কোনো হকারকে উচ্ছেদ করা হবে না। তবে ফুটপাতে দোকান বসানোর ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মেনে চলার কঠোর বার্তা দিয়েছেন পুরমন্ত্রী। একইসঙ্গে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, যেন উচ্ছেদের পরিবর্তে যথাযথ নিয়ম মেনে ব্যবস্থা নেওয়া হয় এবং কোনো হকারকে হয়রানি বা দোকান ভাঙচুরের মতো পরিস্থিতির মুখে পড়তে না হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *