বিধানসভায় চরম বিশৃঙ্খলা, মার্শালদের টেনেহিঁচড়েই বের করে দেওয়া হলো কুণাল ঘোষকে!

বিধানসভায় নজিরবিহীন অরাজকতা, সাসপেন্ড বিধায়ক কুণাল ঘোষ

কলকাতা, ২২ জুলাই ২০২৬: বিধানসভার অন্দরে ঋতব্রত শিবিরের বিধায়ক আখরুজ্জামানের সঙ্গে বচসা ও অসদাচরণের অভিযোগে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষকে সাসপেন্ড করা হলো। বুধবার বিধানসভায় আখরুজ্জামান বক্তব্য রাখতে উঠলে কুণাল ঘোষ নিজের আসন ছেড়ে তাঁর কাছে গিয়ে বচসায় জড়িয়ে পড়েন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্পিকার রথীন বসু বারবার তাঁকে সতর্ক করে নিজের আসনে ফিরে যেতে বলেন। স্পিকারের নির্দেশ অমান্য করে কুণাল ঘোষ ওয়েলে হট্টগোল অব্যাহত রাখলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শেষ পর্যন্ত স্পিকারের নির্দেশে মার্শালরা তাঁকে চ্যাংদোলা করে টেনে-হিঁচড়ে বিধানসভা থেকে বের করে দেন। এ সময় তিনি পড়েও যান।

এই ঘটনার জেরে মমতাপন্থী ও ঋতব্রত-পন্থী বিধায়কদের পাশাপাশি বিজেপির বিধায়করাও ওয়েলে নেমে আসেন। যদিও মন্ত্রী শঙ্কর ঘোষের হস্তক্ষেপে বিজেপি বিধায়করা নিজেদের আসনে ফিরে যান। বিধানসভার এই পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তীব্র নিন্দা প্রকাশ করে জানান, একজন প্রবীণ সদস্য ও প্রাক্তন মন্ত্রীর সঙ্গে এমন আচরণ বরদাস্ত করা হবে না। এরপর শিল্পমন্ত্রী তাপস রায়ের প্রস্তাব অনুযায়ী এবং মুখ্যমন্ত্রীর মতামতের ভিত্তিতে আজকের মতো কুণাল ঘোষকে বিধানসভা থেকে সাসপেন্ড করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *