নারী সুরক্ষায় কড়া পদক্ষেপ, পুলিশকে পূর্ণ স্বাধীনতা দিলেন মুখ্যমন্ত্রী!

নারী নির্যাতন ও নিগ্রহ রুখতে এবার রাজ্য পুলিশ প্রশাসনকে সম্পূর্ণ স্বাধীনতা বা ‘ফ্রি হ্যান্ড’ দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় দেওয়া এক বক্তব্যে তিনি জানান, রাজ্যের কোথাও নারী বা কন্যাশিশুর ওপর সামান্যতম নিগ্রহের ঘটনা ঘটলেও অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ অন্য কারোর নির্দেশের অপেক্ষা করবে না।

মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়ে বলেছেন, পুলিশ নিজের বুদ্ধিমত্তা ও প্রচলিত আইন অনুযায়ী তৎক্ষণাৎ উপযুক্ত পদক্ষেপ নেবে। এই প্রক্রিয়ায় কঠোর ব্যবস্থা গ্রহণ করতে গিয়ে পুলিশের যদি কোনো আইনি সুরক্ষা বা প্রশাসনিক ঢালের প্রয়োজন হয়, তবে তিনি ব্যক্তিগতভাবে তাদের সম্পূর্ণ সুরক্ষা প্রদানের আশ্বাস দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *