শ্রাবণে শনির বক্রী দশায় চরম দুর্ভোগ, কোন ৪ রাশির জীবনে বিপদ!

আগামী ২৭ জুলাই থেকে শনি মীন রাশিতে বক্রী বা উল্টোপথে চলা শুরু করবে, যা আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শ্রাবণ মাসের শুরুতে শনির এই বক্রী দশা বিশেষ চারটি রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত অশুভ প্রভাব ফেলতে পারে। এর ফলে মেষ, কর্কট, মকর ও মীন রাশির ব্যক্তিদের ক্যারিয়ার, ব্যবসা ও আর্থিক ক্ষেত্রে বড় ধরনের সংকটের আশঙ্কা রয়েছে।

মেষ রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে কাজের চাপ বৃদ্ধি ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধের সম্ভাবনা রয়েছে এবং নতুন বিনিয়োগ এড়িয়ে চলাই শ্রেয়। কর্কট রাশির জাতকদের আর্থিক টানাপোড়েন ও পারিবারিক অস্থিরতা নিয়ে সতর্ক থাকতে হবে, সেই সাথে স্বাস্থ্য ও চলাফেরায় সাবধানতা অবলম্বন করতে হবে। মকর রাশির ব্যবসায়ীদের পার্টনারশিপ ব্যবসায় সতর্কতা ও আর্থিক লেনদেনের ক্ষেত্রে সংযম বজায় রাখতে বলা হয়েছে। এছাড়া মীন রাশির জাতকদের কর্মক্ষেত্রে অহেতুক বিলম্ব, মানসিক চাপ ও বিনিয়োগের ঝুঁকি থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *