ই২০ পেট্রোলে ইঞ্জিনের ক্ষতি হচ্ছে না, সমস্ত জল্পনা উড়িয়ে দিল কেন্দ্র!

ই২০ পেট্রোল ব্যবহারের কারণে গাড়ির ইঞ্জিন বিকল হওয়া বা ফুয়েল পাম্পে সমস্যা হওয়ার বিষয়টি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের প্রতিমন্ত্রী সুরেশ গোপী। সোমবারের পর মঙ্গলবারও এক বিবৃতিতে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে, ই২০ পেট্রোল ব্যবহারের ফলে গাড়ির ইঞ্জিনের ক্ষতি হওয়া বা গাড়ি হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার (ব্রেক ডাউন) মতো অভিযোগের পক্ষে কোনো সত্যতা বা প্রমাণ পাওয়া যায়নি।

সোস্যাল মিডিয়ায় গত বেশ কিছুদিন ধরে এই সংক্রান্ত বিভিন্ন অভিযোগ ছড়িয়ে পড়েছিল। তবে প্রতিমন্ত্রী সুরেশ গোপী এই সমস্ত অভিযোগকে অমূলক বলে দাবি করেছেন। এই ধরনের পেট্রোল ব্যবহারে যান্ত্রিক সমস্যার কোনো তথ্য সরকারের কাছে নেই বলেও তিনি উল্লেখ করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *