১৩ লক্ষ টাকার বকেয়া বিল, বিদ্যুৎহীন তৃণমূল নেতার প্রাসাদোপম বাড়ি!

জলপাইগুড়ির বারোপাটিয়ার তৃণমূল নেতা কৃষ্ণ দাসের বাড়িতে অভিযান চালিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বণ্টন কোম্পানি। ২০২৪ সাল থেকে বিদ্যুৎ বিল বাবদ বকেয়া অর্থের পরিমাণ ১৩ লক্ষ টাকা ছাড়িয়ে যাওয়ায় এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। বকেয়া পরিশোধের জন্য বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও তা কার্যকর না হওয়ায় দপ্তরের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজেপি কর্মীদের মারধরের একটি ঘটনার পর থেকেই অভিযুক্ত তৃণমূল নেতা কৃষ্ণ দাস পলাতক রয়েছেন। এদিকে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ফলে তীব্র দাবদাহে তার বাড়িতে থাকা অশীতিপর অসুস্থ মা ও পরিবারের সদস্যরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। পরিবারের দাবি, তারা বকেয়া বিলের বিষয়ে অবগত ছিলেন না। রাজনৈতিক প্রভাবের কারণে এতদিন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ব্যবস্থা নিতে না পারলেও, বর্তমান পরিস্থিতিতে দপ্তরের এই পদক্ষেপে এখন বকেয়া বিল পরিশোধ ও পলাতক নেতার অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *