পোষা মুরগির ওপর পাশবিক নির্যাতন! স্ত্রীকে হাতেনাতে ধরল স্বামী
যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ড শহরে পোষ্য মুরগির ওপর যৌন নির্যাতনের অভিযোগে রেহান বেগ নামে এক ব্যক্তিকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন ব্র্যাডফোর্ড ক্রাউন কোর্ট। এই বিকৃত কর্মকাণ্ডে সহায়তার দায়ে অভিযুক্তের স্ত্রীকে সশ্রম কারাদণ্ডের পরিবর্তে সাসপেন্ডেড সাজা দেওয়া হয়েছে। পুলিশের তদন্তে অভিযুক্তের ব্যক্তিগত ডিভাইস থেকে উদ্ধার হওয়া ভিডিও ফুটেজে মুরগিদের ওপর অমানবিক নির্যাতনের প্রমাণ মিলেছে, যার ফলে বেশ কয়েকটি প্রাণীর মৃত্যু হয়েছে।
তদন্তকারী কর্মকর্তাদের বরাতে জানা যায়, অভিযুক্ত রেহান বেগ তার বাড়িতে পোষা মুরগিগুলোর ওপর নিয়মিত এই পাশবিক নির্যাতন চালাতেন এবং তার স্ত্রী সেই ঘটনার ভিডিও ধারণ করতেন। এই চাঞ্চল্যকর ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রাণী অধিকার রক্ষাকারী সংগঠনগুলো এই রায়কে স্বাগত জানিয়ে ভবিষ্যতে এ ধরনের অপরাধের ক্ষেত্রে আরও কঠোর শাস্তির দাবি জানিয়েছে।