চিনকে মোক্ষম জবাব, গর্জে উঠলেন অরুণাচলের মুখ্যমন্ত্রী!

অরুণাচল প্রদেশ নিয়ে চিনের ক্রমাগত আগ্রাসী দাবি ও একতরফা নামকরণের তীব্র বিরোধিতা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। শিলংয়ে উত্তর-পূর্ব পরিষদের পূর্ণাঙ্গ অধিবেশনে তিনি সাফ জানিয়ে দেন, অরুণাচল প্রদেশের সঙ্গে চিনের কোনো ভৌগোলিক সীমান্ত নেই, বরং এই রাজ্যের সীমান্ত রয়েছে তিব্বতের সঙ্গে। বেজিংকে কড়া বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, বর্তমান ভারত ১৯৬২ সালের অবস্থানে দাঁড়িয়ে নেই এবং চিনের এই ধরনের ভিত্তিহীন দাবিকে ভারত কোনো গুরুত্বই দিচ্ছে না।

অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থান ও গিরিপথের অদ্ভুত নামকরণের মাধ্যমে অঞ্চলটি দখলের চেষ্টার বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট করে জানানো হয়েছে যে, এ ধরনের অবাস্তব দাবি দেশের সার্বভৌমত্ব বা সীমান্তের প্রকৃত পরিস্থিতি পরিবর্তন করতে পারবে না। চিনের কৌশলগত সুবিধা রুখতে ভারত বর্তমানে হিমালয় সীমান্ত জুড়ে অত্যন্ত দ্রুততার সঙ্গে পরিকাঠামো, সীমান্ত সংযোগ এবং জলবিদ্যুৎ প্রকল্পের উন্নয়ন ঘটাচ্ছে। পেমা খান্ডুর মতে, ভারতের এই উন্নয়নের গতি সীমান্ত এলাকায় চিনের দীর্ঘদিনের কৌশলগত সুবিধা অনেকটাই কমিয়ে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *