বায়োমেট্রিক তথ্য ছাড়া মিলছে না ফেরার পথ, সীমান্তে আটকে শত শত অনুপ্রবেশকারী!

অবৈধভাবে ভারতে প্রবেশ করা বাংলাদেশি নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন ও সীমান্তরক্ষী বাহিনী। বর্তমানে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঠিক পরিচয় নিশ্চিত করার জন্য ফিঙ্গারপ্রিন্ট ও বায়োমেট্রিক তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হচ্ছে। এ কারণে সঠিক পরিচয় যাচাই না হওয়া পর্যন্ত উত্তর ২৪ পরগনার বিথারী হাকিমপুর চেকপোস্টসহ বিভিন্ন এলাকায় আটকে পড়া ব্যক্তিদের স্বদেশে ফেরার অপেক্ষায় থাকতে হচ্ছে।

বর্তমানে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া ও স্বরূপনগরের তিনটি হোল্ডিং সেন্টারে মোট ২৭৩ জন বাংলাদেশি নাগরিককে রাখা হয়েছে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে থাকা এসব ব্যক্তিদের প্রয়োজনীয় আহার, পানীয় জল ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ অনুযায়ী, ভবিষ্যতে প্রতিটি থানা এলাকায় হোল্ডিং সেন্টার তৈরির পরিকল্পনা করা হয়েছে এবং সীমান্ত এলাকায় বিএসএফ ও পুলিশের নজরদারি আরও জোরদার করা হয়েছে। নথিপত্র যাচাইয়ের মাধ্যমে দুই দেশের প্রশাসনিক প্রক্রিয়ায় সঠিক পরিচয় নিশ্চিত হওয়ার পরই এদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *