পিএফের টাকা পেয়েছেন কি না? ঘরে বসেই চেক করুন আপনার ব্যালেন্স!

চাকরিজীবীদের প্রভিডেন্ট ফান্ড (PF) অ্যাকাউন্টে ২০২৫-২৬ অর্থবর্ষের সুদের টাকা জমা দেওয়া শুরু করেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)। বর্তমানে ধাপে ধাপে সব অ্যাকাউন্টে এই সুদের টাকা আপডেট করা হচ্ছে। তাই কারো পাসবুকে এখনো সুদের এন্ট্রি দেখা না গেলে দুশ্চিন্তার কারণ নেই। ঘরে বসেই খুব সহজে পিএফ অ্যাকাউন্টের স্ট্যাটাস যাচাই করার দুটি সহজ উপায় রয়েছে।

প্রথমত, ব্যবহারকারীরা মোবাইলে ‘UMANG’ অ্যাপ ডাউনলোড করে ‘EPFO Services’ অপশনে গিয়ে UAN এবং ওটিপির মাধ্যমে লগ ইন করলেই সুদের হিসাব দেখে নিতে পারবেন। দ্বিতীয়ত, যাদের মোবাইল নম্বর পিএফ অ্যাকাউন্টের সঙ্গে নথিভুক্ত আছে, তারা ‘৭৭৩৮২৯৯৮৯৯’ নম্বরে মিসড কল দিয়ে অথবা ‘EPFOHO UAN’ লিখে ওই একই নম্বরে এসএমএস পাঠিয়ে ব্যালেন্স ও সুদের তথ্য জানতে পারবেন। এছাড়া ইএসপিএফও-র অফিসিয়াল পাসবুক পোর্টালের ‘Passbook’ সেকশনে গিয়েও সুদের ইনপুট যাচাই করা সম্ভব। তবে সব প্রক্রিয়ায় পর্যাপ্ত তথ্য না পাওয়া গেলে কিছুটা সময় অপেক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। এরপরও কোনো সমস্যা থাকলে EPFO-র অফিসিয়াল গ্রিভ্যান্স পোর্টালে গিয়ে অনলাইনে অভিযোগ জানানো যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *