ভারতের ভিসায় বড় পরিবর্তন, এখন থেকে লাগবে আগাম রেজিস্ট্রেশন!
ভিসা নীতিতে বড় পরিবর্তন আনল ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক
বিদেশি নাগরিকদের ভারত ভ্রমণ ও অবস্থান সংক্রান্ত ভিসা নীতিতে বড়সড় পরিবর্তন এনেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। নতুন নিয়ম অনুযায়ী, ১৮০ দিন বা তার কম মেয়াদের ভিসা নিয়ে ভারতে আসা বিদেশি নাগরিকদের জন্য এখন থেকে ১৮০ দিন পূর্ণ হওয়ার আগেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা বাধ্যতামূলক করা হয়েছে। আগে ভারতে প্রবেশের ১৮০ দিন পার হওয়ার পরবর্তী ১৪ দিনের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ থাকলেও, নতুন নির্দেশে সেই সুযোগ বাতিল করা হয়েছে।
বিদেশি নাগরিকদের গতিবিধি ও অবস্থানের ওপর নজরদারি সুসংহত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন থেকে যেসব বিদেশি নাগরিক ১৮০ দিনের বেশি সময় ভারতে থাকতে ইচ্ছুক, তাদের নির্ধারিত সময়ের মধ্যেই আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই সময়সীমা পার হলে ভিসা সংক্রান্ত জটিলতা ও আইনি বিপত্তির আশঙ্কা থাকবে। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের ফলে ভিসা প্রশাসনিক কাঠামো আরও স্বচ্ছ ও সময়োপযোগী হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।