ভোটের পর আইনি লড়াইয়েও বড় ধাক্কা, সুজিত বসুর আর্জি খারিজ করল হাইকোর্ট!

পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় বড় ধাক্কা খেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেতা সুজিত বসু। কলকাতা হাইকোর্ট তার বিরুদ্ধে দায়ের করা এফআইআর (FIR) বাতিলের আবেদন এবং দ্রুত শুনানির আরজি খারিজ করে দিয়েছে। আদালতের এই কড়া অবস্থানের ফলে আইনি জটিলতা আরও বাড়ল এই হেভিওয়েট নেতার।

আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, এই আবেদনের পেছনে দ্রুততা দেখানোর মতো কোনো যৌক্তিক কারণ নেই। কোনো ‘শর্টকাট’ পথ নেওয়ার সুযোগ নেই উল্লেখ করে আদালত সুজিত বসুকে আইনি প্রক্রিয়া মেনে চলার নির্দেশ দিয়েছে। তাকে প্রয়োজনে জামিনের আবেদন করতে হবে বলে জানানো হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আওতায় থাকা এই নিয়োগ দুর্নীতি মামলায় আইনি রক্ষাকবচ না পাওয়ায় সুজিত বসুর রাজনৈতিক ভবিষ্যৎ ও শাসক দল তৃণমূল কংগ্রেসের ওপর বাড়তি চাপ সৃষ্টি হলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *