দোকান খোলার নামে লক্ষ লক্ষ টাকার তোলাবাজি, গা ঢাকা দিলেন তৃণমূল কাউন্সিলর!

মালদার ইংরেজবাজার পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অশোক সাহার বিরুদ্ধে ব্যবসায়ীদের কাছ থেকে লক্ষাধিক টাকা তোলাবাজির অভিযোগ উঠেছে। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, দোকান খোলার অনুমতি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ওই কাউন্সিলার তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও দোকান খোলার অনুমতি না মেলায় এবং টাকার বিনিময়ে দেওয়া রসিদ ঘিরে দুর্নীতির অভিযোগ ওঠায় ভুক্তভোগীরা এখন টাকা ফেরতের দাবিতে সরব হয়েছেন।

এই ঘটনায় ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর থেকেই অভিযুক্ত কাউন্সিলার অশোক সাহা নিখোঁজ রয়েছেন। তাঁর বাড়িতে তালা ঝুলছে এবং একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া পাওয়া যায়নি। যদিও পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী অভিযোগগুলো ভিত্তিহীন দাবি করে বিষয়টি পুলিশি তদন্তসাপেক্ষ বলে জানিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র চাপানউতোর শুরু হয়েছে। বিজেপির মালদা জেলা সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে পুলিশি তদন্ত শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *