আজ রাতে আকাশেই এক অবিশ্বাস্য মহাজাগতিক দৃশ্য, খালি চোখেই দেখা যাবে বৃহস্পতি ও শুক্র!

আজ ৯ জুন ২০২৬, মঙ্গলবার মহাকাশপ্রেমীদের জন্য একটি বিশেষ দিন। এদিন রাতের আকাশে মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি ও দৈত্যাচার্য শুক্র একে অপরের অতি নিকটে অবস্থান করবে। গ্রহ দুটির এই বিরল যুতি পৃথিবী থেকে এমনভাবে দৃশ্যমান হবে যেন তারা পরস্পরকে আলিঙ্গন করে আছে। আকাশ পরিষ্কার থাকলে কোনো টেলিস্কোপ ছাড়াই খালি চোখে এই মহাজাগতিক দৃশ্য উপভোগ করা সম্ভব হবে।

বিজ্ঞানীদের মতে, সন্ধ্যার পর থেকে পশ্চিম আকাশে এই গ্রহ দুটিকে উজ্জ্বলভাবে দেখা যাবে। তবে সূর্যোদয়ের ঠিক আগে এই দৃশ্যটি সবচেয়ে স্পষ্ট ও মোহনীয় হয়ে উঠবে। ভারতসহ এশিয়া, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং আন্টার্কটিকা থেকে এই মহাজাগতিক ঘটনাটি পর্যবেক্ষণ করা সম্ভব। আগামী ১৫ জুন পর্যন্ত গ্রহগুলোর এই বিশেষ অবস্থান বজায় থাকবে। এছাড়া ১১ জুনের পর থেকে বৃহস্পতি ও শুক্রের পাশাপাশি বুধ গ্রহকেও দৃশ্যমান হওয়ার সম্ভাবনা রয়েছে। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবী থেকে গ্রহগুলোকে একে অপরের খুব কাছে মনে হলেও বাস্তবে তারা লক্ষ লক্ষ কিলোমিটার দূরত্ব বজায় রেখে কক্ষপথে অবস্থান করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *