ভারতের আকাশে নজরদারি! ১৬ মাসেই ছয় স্যাটেলাইট পাঠাল পাকিস্তান

ভারতের ওপর নিরন্তর নজরদারি চালানোর লক্ষ্যে পাকিস্তান গত ১৬ মাসে অন্তত ছয়টি আর্থ-অবজারভেশন স্যাটেলাইট মহাকাশে স্থাপন করেছে। গত বছরের জানুয়ারি থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত সময়ের মধ্যে উৎক্ষেপণ করা এই উপগ্রহগুলো পাকিস্তানের মহাকাশ সংস্থা ‘সুপারকো’-র পরিবর্তে মূলত চিনের কারিগরি সহায়তায় পাঠানো হয়েছে বলে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা দাবি করেছেন।

মার্কিন সংস্থা ‘কমস্পক’-এর তথ্যানুযায়ী, উপগ্রহগুলোকে এমন ‘সান-সিনক্রোনাস’ কক্ষপথে স্থাপন করা হয়েছে যা ২০ থেকে ৪০ ডিগ্রি উত্তর অক্ষাংশের ওপর দিয়ে নিয়মিত যাতায়াত করে। এর ফলে কাশ্মীরসহ ভারতের বিশাল স্থলভাগ ও সমুদ্রপথের সামরিক গতিবিধির ওপর পাকিস্তান সার্বক্ষণিক নজর রাখতে সক্ষম হচ্ছে। পাকিস্তান এসব উপগ্রহকে কৃষি ও টেলি-যোগাযোগের কাজে ব্যবহারের কথা বললেও, প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, স্বল্প সময়ে ধারাবাহিকভাবে এতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জাতীয় নিরাপত্তার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *