ভারত-নেপাল সীমান্তে এবার ইউপিআই বিপ্লব, মুহূর্তেই হবে লেনদেন!

ভারত ও নেপালের মধ্যে আন্তঃসীমান্ত অর্থ স্থানান্তরে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়ার আন্তর্জাতিক শাখা (এনআইপিএল) আনুষ্ঠানিকভাবে ভারতের ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) এবং নেপালের ন্যাশনাল পেমেন্টস ইন্টারফেস (এনপিআই)-এর মধ্যে সংযোগ স্থাপনের ঘোষণা করেছে। এই উদ্যোগের ফলে দুই দেশের নাগরিকরা এখন থেকে রিয়েল-টাইম, সাশ্রয়ী ও নিরাপদ পদ্ধতিতে অর্থ লেনদেন করতে পারবেন।

এই নতুন ব্যবস্থার ফলে ব্যবহারকারীদের আর জটিল ব্যাংক অ্যাকাউন্টের তথ্যের ওপর নির্ভর করতে হবে না। এখন মোবাইল নম্বর, ভার্চুয়াল পেমেন্ট অ্যাড্রেস (ভিপিএ) বা ইউপিআই আইডির মাধ্যমে ব্যক্তি-থেকে-ব্যক্তি (পি২পি) অর্থ স্থানান্তর করা সম্ভব হবে। বর্তমানে নির্বাচিত কয়েকটি ব্যাংকের মাধ্যমে এই পরিষেবা চালু হলেও, পর্যায়ক্রমে আরও বেশি আর্থিক প্রতিষ্ঠানকে এই নেটওয়ার্কের আওতায় আনা হবে। এনপিসিআই ইন্টারন্যাশনাল এবং নেপালের এনসিএইচএল-এর এই যৌথ প্রয়াসে সীমান্ত-পার রেমিট্যান্সের প্রচলিত খরচ ও দীর্ঘসূত্রতা অনেকটাই কমবে, যা জি-২০ গোষ্ঠীর আন্তঃসীমান্ত পেমেন্ট ব্যবস্থা সহজ করার লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *