নিরাশা কাটিয়ে শিখরে ভারত, মোদী সরকারের ১২ বছরে এক অনন্য মাইলফলক!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার ২৬ মে টানা ১২ বছর পূর্ণ করেছে। এই মাইলফলক স্পর্শ করার পাশাপাশি নরেন্দ্র মোদী নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দেশের ইতিহাসে টানা সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকার রেকর্ড গড়েছেন। মঙ্গলবার তিনি সাবেক প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর কার্যকালকেও ছাড়িয়ে যান। সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে বিজেপি দেশজুড়ে বিশেষ কর্মসূচি পালন করছে।

নতুন দিল্লিতে ‘ভারত মণ্ডপ’ আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী ও দলীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এনডিএ সরকারের বিভিন্ন সাফল্যের খতিয়ান তুলে ধরেন বিজেপি নেতারা। অনুষ্ঠানে বক্তারা ‘হর ঘর জল’, স্বচ্ছ ভারত অভিযান, উজ্জ্বলা যোজনা, পিএম কিষাণ সম্মান নিধি এবং স্টার্টআপ ইন্ডিয়ার মতো প্রকল্পের মাধ্যমে নারী ক্ষমতায়ন, কৃষকদের সহায়তা ও তরুণদের কর্মসংস্থানের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া বিশ্বমঞ্চে ভারতের ক্রমবর্ধমান প্রভাব এবং পরিকাঠামোগত উন্নয়নের দাবি জানানোর পাশাপাশি রাম মন্দির নির্মাণ ও সেমিকন্ডাক্টর তৈরির মতো বিষয়গুলোতে সরকারের সাফল্যের চিত্র তুলে ধরা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *