তৃণমূলের দুর্দিনে কি কংগ্রেসে ফিরছেন মমতা!

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেসে প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে জাতীয় রাজনীতিতে তীব্র জল্পনা তৈরি হয়েছে। ১৯৯৭ সালে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস গঠন করা মমতা সম্প্রতি দিল্লি সফরে গিয়ে সোনিয়া গান্ধীর সঙ্গে দীর্ঘ একান্ত বৈঠক করেছেন। পাশাপাশি, রাহুল গান্ধীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ রাজনৈতিক মহলে এই জল্পনাকে আরও জোরালো করে তুলেছে। যদিও কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানায়নি।

শিবসেনা (উদ্ধবপন্থী) সাংসদ সঞ্জয় রাউত এই বিষয়ে ইঙ্গিত দিয়ে বলেছেন, বিজেপি যেভাবে আঞ্চলিক দলগুলোকে কোণঠাসা করছে, তাতে তৃণমূলসহ কংগ্রেস থেকে বেরিয়ে যাওয়া দলগুলোর মূল ধারার কংগ্রেসে ফিরে আসাই সমীচীন। অন্যদিকে, ভোটের ফলাফলের পর তৃণমূলের অভ্যন্তরীণ অস্থিরতা প্রকট হয়ে উঠেছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ৬০ জনের বেশি বিধায়ক এবং সাংসদদের বড় অংশ বিদ্রোহ ঘোষণা করায় দলের ওপর নিয়ন্ত্রণ হারানো ও অস্তিত্ব রক্ষার সংকটে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *