NEET প্রশ্নফাঁস! বিহারে রণক্ষেত্র পরিস্থিতি, দেশজুড়ে প্রতিবাদের ঝড়

নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে উত্তাল হয়ে উঠেছে বিহার। শনিবার পটনার গান্ধী ময়দান ও ছাপরায় আন্দোলনকারী ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি একপর্যায়ে চরম আকার ধারণ করলে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-বৃষ্টি করে এবং বেশ কিছু সরকারি ও ব্যক্তিগত গাড়িতে ভাঙচুর চালায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং বিহারে আজ স্বতঃস্ফূর্ত বন‌্ধ পালিত হয়েছে।

আন্দোলন চলাকালীন শিক্ষার্থীদের সমর্থন জানাতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন জেজেডি প্রধান তেজপ্রতাপ যাদব। অন্যদিকে, এই ঘটনার প্রতিবাদে এবং শিক্ষার্থীদের দাবির সমর্থনে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) আগামী রবিবার দেশজুড়ে মোমবাতি মিছিলের ডাক দিয়েছে। পুলিশের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে এবং জেলাশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *