ভালোবেসে বিয়ে করার অপরাধ, জামাইবাবুকে গুলি করে খুন করল শ্যালক!

উত্তরপ্রদেশের সহরানপুর জেলায় পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার কেন্দ্রের বাইরে প্রকাশ্য দিবালোকে শিবকুমার (২৪) নামের এক যুবককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। ভালোবেসে বিয়ে করার জেরে নিজের জামাইবাবুকে হত্যার অভিযোগ উঠেছে আকাঙ্ক্ষা নামের এক তরুণীর ভাই মঞ্জিতের বিরুদ্ধে। ঘটনার সময় স্ত্রী আকাঙ্ক্ষা পরীক্ষা দিতে হলের ভেতরে ছিলেন এবং শিবকুমার বাইরে তাঁর জন্য অপেক্ষা করছিলেন।

পুলিশ জানিয়েছে, আকাঙ্ক্ষার পরিবারের অমতে চার মাস আগে শিবকুমারের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। এই বিয়ে মেনে নিতে না পেরে ভাই মঞ্জিত আগে থেকেই আক্রোশ পুষে রেখেছিল। পরীক্ষা কেন্দ্রের সামনে শিবকুমারকে একা পেয়ে মঞ্জিত এলোপাথাড়ি গুলি চালায়। স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় শিবকুমারকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। রামপুর মণিহারন থানার পুলিশ এই ঘটনায় খুনের মামলা দায়ের করেছে এবং অভিযুক্ত পলাতক মঞ্জিতের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *