প্রতিবাদেও ‘ডিম থেরাপি’! এক ধাক্কায় সাড়ে ৭ টাকা কমল ডিমের দাম!
ভোটের আবহে চড়া ডিমের দাম: নাজেহাল মধ্যবিত্ত
কলকাতা: রাজ্যের রাজনৈতিক প্রতিবাদের নতুন অস্ত্র হয়ে ওঠা ‘ডিম থেরাপি’র জেরে ও পশুখাদ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে বাজারে ডিমের দাম একলাফে অনেকটা বেড়ে গিয়েছে। কিছুদিন আগেও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকা ৬ টাকার ডিম এখন খুচরো বাজারে সাড়ে ৭ টাকায় বিক্রি হচ্ছে। ভোটের আবহে নেতা-মন্ত্রীদের লক্ষ্য করে বিভিন্ন জায়গায় ডিম ছোড়ার প্রবণতা বাড়ায় ডিমের চাহিদাও বৃদ্ধি পেয়েছে, যার প্রভাব পড়েছে সাধারণ মানুষের হেঁশেলে।
ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ফেডারেশন এবং ন্যাশনাল এগ কো-অর্ডিনেশন কমিটির দেওয়া তথ্য অনুযায়ী, সয়াবিন খোলসহ অন্যান্য পশুখাদ্যের দাম দ্বিগুণ বৃদ্ধি পাওয়ায় পোলট্রি খামারগুলিতে উৎপাদন খরচ বহুগুণ বেড়ে গেছে। আগে ৩০টি ডিমের ট্রে ১৮০ টাকার আশেপাশে পাওয়া গেলেও বর্তমানে তা ২০০ টাকার কাছাকাছি পৌঁছেছে। এর পাশাপাশি তীব্র গরমে ডিমের আকার ছোট হয়ে যাওয়া এবং উৎপাদন খরচ সামাল দেওয়ার চাপে খুচরো বাজারে দাম বৃদ্ধি অব্যাহত থাকায় সাধারণ মানুষ চরম সমস্যায় পড়েছেন।