রাহুলের রহস্যমৃত্যুর তদন্তে নড়েচড়ে বসল প্রধানমন্ত্রীর দপ্তর!

গত ২৯ মার্চ ওড়িশার তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যু হয়। এই ঘটনায় শুটিং সেটে নিরাপত্তা ও প্রযোজনা সংস্থার গাফিলতির অভিযোগ ওঠার পর মামলাটিতে এবার সরাসরি হস্তক্ষেপ করল প্রধানমন্ত্রীর দপ্তর (পিএমও)। ওড়িশার মুখ্যমন্ত্রীর দপ্তর এবং রাজ্যের মুখ্যসচিবকে ঘটনার পূর্ণাঙ্গ পর্যালোচনা করে দ্রুত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

এই ঘটনার প্রেক্ষাপটে ‘অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’ (এআইসিডব্লিউএ)-এর সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্তের আবেদনের ভিত্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয় এ সিদ্ধান্ত নিয়েছে। সংগঠনটির পক্ষ থেকে প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স’-এর লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়সহ সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে এফআইআর ও ফৌজদারি মামলা রুজু করার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে মামলার তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল বা ‘সিট’ (SIT) গঠনেরও দাবি তোলা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *