অবশেষে স্বস্তি কেষ্ট মণ্ডলের, কোন শর্তে আগাম জামিন পেলেন অনুব্রত?

ইটভাটা সংক্রান্ত একটি মামলায় কলকাতা হাইকোর্ট থেকে আগাম জামিন পেলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তবে এই জামিন পাওয়ার ক্ষেত্রে আদালত তাঁকে কিছু নির্দিষ্ট শর্ত দিয়েছে। বিশেষ করে অভিযুক্তকে আগামী ১০ দিনের মধ্যে এই মামলার তদন্তকারী অফিসারের মুখোমুখি হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।

এর আগে বীরভূমের একটি ইটভাটায় ৩০ লক্ষ টাকা লুটের ঘটনায় নাম জড়ায় অনুব্রত মণ্ডলের। গ্রেপ্তারির আশঙ্কা থেকে তিনি প্রথমে সিউড়ি জেলা জজ আদালতে জামিনের আবেদন করেছিলেন, কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায়। এরপর তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এবং সোমবার সেই মামলার শুনানিতে উচ্চ আদালত তাঁকে এই স্বস্তি প্রদান করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *