বর্ষায় হাসবে আপনার বাগান, বর্ষা নামার আগেই নিন এই প্রস্তুতি!

বর্ষা মৌসুমের শুরুতেই বাগানকে সতেজ ও রোগমুক্ত রাখতে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরি। টানা বৃষ্টির ফলে টবে জল জমে গাছের শিকড় পচে যাওয়া এবং স্যাঁতসেঁতে আবহাওয়ার কারণে পোকামাকড় ও ছত্রাকের উপদ্রব বৃদ্ধি পাওয়ার ঝুঁকি থাকে। তাই বাগানের গাছগুলোকে রক্ষা করতে এখন থেকেই সঠিক পরিচর্যা ও নিকাশি ব্যবস্থার দিকে নজর দেওয়া প্রয়োজন।

গাছের গোড়ায় জল জমতে দেওয়া যাবে না, সেজন্য টবের নিচের ছিদ্রগুলো পরিষ্কার রাখা এবং টবগুলোকে মেঝেতে না রেখে ইটের ওপর বা লোহার তাকে রাখা জরুরি। এছাড়া বৃষ্টির জলে ধুয়ে যাওয়া মাটি দিয়ে ছাদ বা বারান্দার নিকাশি পাইপ যেন বন্ধ না হয়ে যায়, তা নিশ্চিত করতে হবে। এদিকে গাছের দ্রুত বৃদ্ধির জন্য এ সময় অতিরিক্ত পুষ্টির প্রয়োজন হওয়ায় মাটির সাথে পরিমাণমতো জৈব সার মিশিয়ে দিতে হবে এবং নতুন চারা রোপণের জন্য এই সময়টিকে কাজে লাগানো যেতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *