কুসংস্কারের নামে পৈশাচিকতা! স্ত্রী ও শাশুড়িকে বিবস্ত্র করে নগ্ন পুজোয় মাতল উন্মাদ

শ্যালকের বিয়ের বাধা দূর করার নামে স্ত্রী ও শাশুড়িকে বিবস্ত্র করে ব্ল্যাকমেইল, পলাতক অভিযুক্ত

নভি মুম্বই: শ্যালকের বিয়ের বাধা কাটানোর দোহাই দিয়ে নিজের স্ত্রী ও শাশুড়িকে বিবস্ত্র করে ‘তান্ত্রিক পুজো’ করার এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে নভি মুম্বইয়ের ওয়াশি এলাকায়। অভিযোগ, কুসংস্কারের আশ্রয় নিয়ে রমেশ নামের এক ব্যক্তি স্ত্রী রাধা ও শাশুড়ি সরিতাকে ঘরের ভেতর বিবস্ত্র হতে বাধ্য করেন এবং তাঁদের নগ্ন ছবি ও ভিডিও ধারণ করেন। পরে সেই আপত্তিকর ছবিগুলো ব্যবহার করে ভুক্তভোগী গৃহবধূকে নিয়মিত ব্ল্যাকমেইল করার পাশাপাশি তাঁর বাবা ও ভাইয়ের কাছে ছবিগুলো পাঠিয়ে চরম হেনস্থা করা হয়।

ঘটনার পরিপ্রেক্ষিতে নির্যাতিতা গৃহবধূ ওয়াশি থানায় অভিযোগ জানালে পুলিশ অভিযুক্ত রমেশের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS), তথ্যপ্রযুক্তি আইন (IT Act) এবং মহারাষ্ট্রের কুসংস্কার বিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের আদি বাড়ি উত্তরপ্রদেশের দেওরিয়ায় এবং ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে। বর্তমানে তার খোঁজে তল্লাশি চালাচ্ছে নভি মুম্বই পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *