দাপুটে ‘পুষ্পা’ এবার একেবারেই ভিজে বিড়াল! ত্রাস জাহাঙ্গিরকে হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ।

ফলতায় অপরাধী জাহাঙ্গির খানকে নিয়ে পুলিশের ক্রাইম রিকনস্ট্রাকশন

কলকাতা: দাপুটে তৃণমূল নেতা হিসেবে পরিচিত ফলতার জাহাঙ্গির খানকে এবার রাস্তার ওপর দিয়ে হাঁটানো হলো সাদা টি-শার্ট ও হাফপ্যান্ট পরিয়ে। অপরাধের পুনর্নির্মাণ (ক্রাইম রিকনস্ট্রাকশন) করানোর লক্ষ্যে আজ পুলিশ তাকে তার নিজের এলাকায় নিয়ে আসে। এই দৃশ্য দেখতে রাস্তার দুই পাশে সাধারণ মানুষের ভিড় জমে যায়। কয়েক দিন পলাতক থাকার পর গত ৮ জুন নেপাল সীমান্ত থেকে রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ) জাহাঙ্গির খানকে গ্রেপ্তার করে।

এর আগেও রাজ্যে অপরাধী ও দাপুটে নেতাদের শায়েস্তা করতে পুলিশ বিশেষ কায়দায় অপরাধীদের জনসমক্ষে হাঁটিয়ে থাকে। অতীতে উত্তর হাওড়ার আকাশ সিং, তৃণমূল কাউন্সিলরের স্বামী শামিম আহমেদ এবং কাঁচরাপাড়ার যুব তৃণমূল সভাপতি অভিজিৎ রায় ওরফে বনিকে একইভাবে কোমরে দড়ি বেঁধে বা হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় ঘোরানোর নজির রয়েছে। সেই একই পদ্ধতিতে এবার ফলতার এই নেতাকে রাস্তায় নামিয়ে তার দাপট কমানোর চেষ্টা করল পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *