নাবালক ছাত্রকে নিয়ে শিক্ষিকার পলায়ন, চাঞ্চল্যকর ঘটনায় তোলপাড়!

হরিয়ানার জলপথ এলাকায় নিজের ১১তম শ্রেণীর নাবালক ছাত্রকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে এক গৃহশিক্ষিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই শিক্ষিকা তার কাছে টিউশন পড়তে আসা নাবালক ছাত্রটিকে নিয়ে গত ২৯ মে থেকে নিখোঁজ ছিলেন। এই ঘটনায় ছাত্রের পরিবারের দায়ের করা অপহরণের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত শিক্ষিকাকে গ্রেপ্তার করে এবং নাবালককে উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, বিবাহবিচ্ছিন্না ওই শিক্ষিকা গত দুই বছর ধরে বাড়িতেই ওই ছাত্রকে পড়াতেন। লকডাউনের সময় দীর্ঘক্ষণ একসঙ্গে কাটানোর সুবাদে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। ঘটনার দিন দুপুরবেলা টিউশন পড়তে গিয়ে ছাত্রটি আর বাড়ি ফেরেনি, যার পরেই পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ জানানো হয়। তল্লাশি চালিয়ে পুলিশ তাদের খুঁজে বের করে এবং বর্তমানে অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *