স্বামীর কুকর্মে স্ত্রীর ভিডিও! ধর্ম পরিবর্তনের চাপে গ্রেপ্তার দম্পতি!

বিহারের কৈমুর জেলার রামগড় থানা এলাকায় এক নারীকে মাদক খাইয়ে ধর্ষণ এবং সেই ভিডিও দেখিয়ে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দেওয়ার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তদের নাম ইকরাম আনসারি (৩৫) ও তার স্ত্রী শাহিদা বেগম (২৬)। তারা রামগড় থানার ডরওয়ান গ্রামের বাসিন্দা। অভিযোগ পাওয়ার মাত্র চার ঘণ্টার মধ্যে পুলিশ তৎপরতার সাথে তাদের গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করে।

নির্যাতিতার অভিযোগ অনুযায়ী, গত ৪ জুন ওই দম্পতি কৌশলে তাঁকে নিজেদের বাড়িতে ডেকে নিয়ে মাদক মিশ্রিত পানীয় পান করায়। অচৈতন্য অবস্থায় ইকরাম আনসারি তাকে ধর্ষণ করে এবং শাহিদা বেগম সেই ঘটনার ভিডিও চিত্র ধারণ করে। পরবর্তীতে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে দম্পতিটি তাকে ধর্ম পরিবর্তনের জন্য ব্ল্যাকমেইল করতে থাকে। ডিএসপি জানিয়েছেন, মূল অভিযুক্ত ইকরামের নামে আগে থেকেই দুটি মামলা রয়েছে। বর্তমানে ধৃত দম্পতিকে জুডিশিয়াল রিমান্ডে পাঠানো হয়েছে এবং উদ্ধারকৃত মোবাইল ফোনটি পর্যালোচনার মাধ্যমে মামলার তদন্ত চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *