শিয়ালদহ শাখায় সুখবর, ট্রেনের ভিড় কমাতে বড় পদক্ষেপ রেলের!

অফিস সময়ে নিত্যযাত্রীদের উপচে পড়া ভিড় ও ভোগান্তির কথা মাথায় রেখে আগামী ১৫ জুন থেকে শিয়ালদহ ডিভিশনে একাধিক নতুন ইএমইউ (EMU) পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। মূলত শিয়ালদহ-ডায়মন্ড হারবার এবং শিয়ালদহ-হাসনাবাদ শাখায় যাত্রীদের চাপ কমাতেই এই অতিরিক্ত ট্রেনগুলি চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি, শিয়ালদহ থেকে ছেড়ে যাওয়া একটি বারাসাত লোকালের গন্তব্য হাসনাবাদ পর্যন্ত সম্প্রসারিত করা হয়েছে।

সোনারপুর থেকে ডায়মন্ড হারবারের উদ্দেশে সকাল ৬টা ৫ মিনিটে নতুন ট্রেন ছাড়া ছাড়াও, ডায়মন্ড হারবার থেকে সকাল ৭টা ২২ মিনিটে একটি ট্রেন শিয়ালদহের উদ্দেশ্যে রওনা দেবে। এছাড়া শিয়ালদহ থেকে সকাল ৯টা ৩৫ মিনিটে সোনারপুরগামী আরও একটি ট্রেন চালু হচ্ছে। হাসনাবাদ শাখায় প্রতিদিন বিকেল ৩টে ২০ মিনিটে হাসনাবাদ থেকে বারাসাতগামী ট্রেন চালু হবে এবং শিয়ালদহ থেকে সকাল ৮টা ৫৮ মিনিটে ছাড়া ট্রেনটি এখন হাসনাবাদ পর্যন্ত চলবে। যাত্রীদের অভিযোগের প্রেক্ষিতে মহিলা বগির সংখ্যা কমানোর দাবি রেল বাতিল করেছে এবং প্রতিটি ট্রেনে আগের মতোই মহিলাদের জন্য তিনটি করে কোচ সংরক্ষিত থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *