কালনায় তৃণমূল প্রধানকে ডিমের মালা! গণধোলাইয়ে উঠল ‘চোর’ স্লোগান|

কালনা: দুর্নীতির অভিযোগে পঞ্চায়েত প্রধানের ওপর গণবিক্ষোভ, ছোড়া হলো ডিম

কালনার সাতগাছিয়া পঞ্চায়েতের তৃণমূল প্রধান হরেকৃষ্ণ মণ্ডলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বৃহস্পতিবার উত্তাল হয়ে উঠল এলাকা। পঞ্চায়েত কার্যালয় থেকে বের হওয়ার সময় উত্তেজিত জনতা তাঁকে ঘিরে ধরে ‘চোর’ স্লোগান দিতে শুরু করেন এবং তাঁর গায়ে একের পর এক ডিম ছুড়তে থাকেন। ডিমের আঘাতে এক পর্যায়ে ওই প্রধান অফিসের সামনেই রাস্তায় লুটিয়ে পড়েন। এই ঘটনার সাক্ষী ছিল উপস্থিত কেন্দ্রীয় বাহিনী, পুলিশ ও বিজেপির স্থানীয় বিধায়ক সিদ্ধার্থ মজুমদার।

ঘটনার সময়কালনা বিধানসভার বিজেপি বিধায়ক সিদ্ধার্থ মজুমদার সেখানে একটি বৈঠক শেষে কার্যালয় থেকে বের হচ্ছিলেন। তৃণমূল প্রধানকে মাটিতে লুটিয়ে পড়তে দেখে বিধায়ক ও তাঁর সঙ্গেই থাকা বিজেপি কর্মীরাই তাঁকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করেন। পরবর্তীতে প্রধানকে নিরাপদে পুলিশের জিম্মায় তুলে দেওয়া হয়। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ সময় ধরে চলা দুর্নীতির প্রতিবাদে কোনো সুরাহা না মেলাতেই ক্ষুব্ধ জনতা এই পথ বেছে নিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *