‘বমি উঠে আসছে!’ ককরোচদের আন্দোলন নিয়ে ফুঁসে উঠলেন কঙ্গনা

NEET প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ বিভিন্ন দাবিতে ‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলনের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান। এই আন্দোলনকারীদের কিছু ভাইরাল হওয়া ভিডিওর ভাষা ও আচরণের কড়া সমালোচনা করেছেন বিজেপি সাংসদ ও অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। সমাজমাধ্যমে ভিডিওগুলো শেয়ার করে তিনি দাবি করেছেন, প্রতিবাদের নামে তরুণ-তরুণীদের এই অশালীনতা ও কদর্যতা দেশের সংস্কৃতির পরিপন্থী।

এদিকে, NEET প্রশ্নপত্র ফাঁস নিয়ে জাতীয় রাজনীতিতে তীব্র অস্থিরতা তৈরি হয়েছে। একদিকে এই ইস্যুতে বিরোধী দলগুলো পরীক্ষা ব্যবস্থায় আমূল সংস্কারের দাবিতে সরব হয়েছে, অন্যদিকে কেন্দ্রীয় সরকার প্রশ্নফাঁস ও জালিয়াতি রোধে লোকসভায় কঠোর নতুন বিল পেশ করেছে। তবে বিরোধী সাংসদরা এই বিল উত্থাপনের তীব্র বিরোধিতা করেছেন এবং সংসদীয় কাজকর্মে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন কঙ্গনা রানাওয়াত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *