‘বেঁচে থেকেও তিলে তিলে মরবি!’ সায়নীর প্রেমিকের উদ্দেশ্যে মায়ের চরম অভিশাপ

কলকাতা: জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সায়নী চক্রবর্তীর আত্মহননের পর এই প্রথমবার লাইভে এসে নিজের ক্ষোভ ও যন্ত্রণার কথা জানালেন তাঁর মা মলি চক্রবর্তী। মে মাসের শেষ সপ্তাহে ২৩ বছর বয়সে সায়নী মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর ঘটনায় সায়নীর প্রেমিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হওয়ার পর অভিযুক্ত যুবক বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন। লাইভ সেশনে মেয়েকে হারিয়ে শোকার্ত মা সেই যুবকের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে তাঁকে অভিশাপ দেন।

সায়নীহীন বাড়িতে নেমে এসেছে গভীর শোকের ছায়া, এমনকি তাঁদের পোষ্যদের ওপরও এর প্রভাব পড়েছে। মলিদেবী জানান, সায়নী ও তাঁর ভ্লগের অন্যতম আকর্ষিত পোষ্য ‘বুজো’ গত কয়েকদিন আগেই মারা গিয়েছে এবং অন্য আর এক পোষ্য ‘পরী’ও অসুস্থ হয়ে পড়েছে। এই কঠিন পরিস্থিতির মধ্যেও অবলা প্রাণীগুলোর প্রতি দায়বদ্ধতা থেকে মলিদেবী নতুন করে ঘুরে দাঁড়ানোর কথা ভাবছেন। তিনি জানিয়েছেন, পোষ্যদের বাঁচিয়ে রাখতে এবং সায়নীর স্মৃতি আঁকড়ে ধরে তিনি পুনরায় কনটেন্ট তৈরিতে ফিরবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *