দুদিনের মধ্যেই রাজ্যে বর্ষা, উত্তরে ভারী বৃষ্টির সাথে কালবৈশাখীর সতর্কতা!

রাজ্যে প্রবেশ করেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। অনুকূল আবহাওয়ার কারণে মালদহ বাদে উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকায় বর্ষা বিস্তার লাভ করেছে এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্যের বাকি অংশেও মৌসুমি বায়ু পৌঁছে যাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই পরিস্থিতির জেরে রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত আর্দ্রতাজনিত অস্বস্তি ও গুমোট ভাব বজায় থাকবে। তবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী হতে পারে। কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর জলীয় বাষ্পের প্রভাবে দার্জিলিং ও কালিম্পং সহ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং পাহাড়ি এলাকায় ধস নামার ঝুঁকি সম্পর্কে সতর্ক করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *