বাংলায় ফিরছে টাটা! নিউটাউনের মঞ্চ থেকে মেগা ঘোষণা শুভেন্দুর

পশ্চিমবঙ্গে ফের বিনিয়োগ করবে টাটা গোষ্ঠী: ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা: পশ্চিমবঙ্গে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে টাটা গোষ্ঠী। শুক্রবার নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বড় ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী জানান, টাটা গোষ্ঠীকে রাজ্যে ফিরিয়ে আনার লক্ষ্যে রাজ্য সরকার ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করছে। তবে সিঙ্গুরের জমি প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, পূর্ববর্তী পরিস্থিতির কারণে সেখানে মাটির প্রকৃতি বদলে গিয়েছে এবং মাটির নিচে রড ও সিমেন্ট মিশে থাকায় কারখানা তৈরির অনুকূল পরিবেশ আর নেই।

রাজ্যে শিল্পায়নের গতি বাড়াতে সরকার অত্যন্ত তৎপর বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ইতিমধ্যেই রাজ্যের কাছে বেশ কয়েকটি বড় শিল্প প্রকল্পের প্রস্তাব এসেছে। এই প্রস্তাবগুলো খতিয়ে দেখার জন্য শিল্পসচিবের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। শিল্পমহলের ধারণা, এই উদ্যোগ বাস্তবায়িত হলে রাজ্যের অর্থনৈতিক পরিকাঠামো মজবুত হওয়ার পাশাপাশি কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *