তৃণমূলে নজিরবিহীন ধস, ২০ সাংসদের ইস্তফায় কাঁপছে মমতা!
বিধানসভা নির্বাচনে ভরাডুবির রেশ কাটতে না কাটতেই এবার তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলে বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে। দলের নেতৃত্বের বিরুদ্ধে অসন্তোষ জানিয়ে ২০ জন বিদ্রোহী সাংসদ লোকসভায় আলাদা ব্লক গঠনের লক্ষ্যে একজোট হয়েছেন। ইতিমধ্যে এই সাংসদদের স্বাক্ষরসহ একটি চিঠি প্রকাশ্যে এসেছে, যা রাজ্য রাজনীতিতে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। বিদ্রোহী সাংসদরা লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে এই ব্লক গঠনের আনুষ্ঠানিক আবেদন জানিয়েছেন।
বিদ্রোহী ব্লকের ডেপুটি লিডার ও সাংসদ শতাব্দী রায় জানিয়েছেন, তাঁদের কাছে প্রয়োজনীয় ‘ম্যাজিক ফিগার’ রয়েছে। প্রকাশ্যে আসা এই চিঠিতে কাকলি ঘোষ দস্তিদার, রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, দীপক অধিকারী (দেব), জুন মালিয়া ও ইউসূফ পাঠানের মতো তারকা সাংসদদের স্বাক্ষর রয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিধানসভা নির্বাচনে দলের বিপর্যয়ের পরই এই বিদ্রোহ দানা বেঁধেছে। স্পিকারের অনুমোদন পেলে জাতীয় রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের শক্তি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে এবং এটি দলের নেতৃত্বের জন্য এক গভীর সংকটের কারণ হয়ে দাঁড়াবে।