ট্রেনে চেপে পাহাড় ভ্রমণ! সস্ত্রীক দিলীপ ঘোষের কি বার্তা দিলেন?

সস্ত্রীক দার্জিলিং সফরে গিয়ে সাধারণ পর্যটকদের মতোই ঐতিহাসিক টয়ট্রেনে সফর করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। শনিবার কার্শিয়াং থেকে টুং পর্যন্ত তাঁর এই যাত্রাপথে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। মূলত কার্শিয়াংয়ে ‘দার্জিলিং হিমালয়ান রেলওয়ে’ (ডিএইচআর) আয়োজিত বিশেষ ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন করতে এবং উত্তরবঙ্গের পর্যটনকে বিশ্বমঞ্চে তুলে ধরার লক্ষ্যেই তাঁর এই সফর। এই চলচ্চিত্র উৎসবে স্টেশনের ক্যাফে ও ট্রেনের কোচের ভেতরে সিনেমা দেখার বিশেষ ব্যবস্থা করা হয়েছে।

পাহাড়ের অর্থনীতি নিয়ে মন্ত্রী জানান, পর্যটকদের সমাগম বাড়লে হোম-স্টে, হোটেল ও পরিবহন ব্যবসার উন্নতির মাধ্যমে স্থানীয় যুব সমাজের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে। অন্যদিকে, এই সফরের মাঝেই পূর্ববর্তী রাজ্য সরকারের সমালোচনা করে তিনি অভিযোগ করেন যে, পাহাড়ের বহু মানুষ এখনো কেন্দ্রীয় প্রকল্পের সুফল থেকে বঞ্চিত এবং স্থানীয় পঞ্চায়েত ব্যবস্থাতেও খামতি রয়েছে। পাহাড়ের উন্নয়ন ও প্রশাসনিক কাজের খতিয়ান নিতেই মন্ত্রীর এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *