রিজার্ভ ব্যাঙ্কে দেড় লক্ষ টাকা বেতনের সুবর্ণ সুযোগ, আজই আবেদন করুন!

রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) তরুণ পেশাদার বা ‘ইয়ং প্রফেশনাল’ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চুক্তিভিত্তিক এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ডাটা সায়েন্স, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক রিসার্চ, কোয়ান্টাম টেকনোলজি, সাইবার সুরক্ষা এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিভাগে মোট ১২ জন বিশেষজ্ঞ নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর, এম.টেক বা পিএইচডি ডিগ্রিধারী হতে হবে এবং বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। আগামী ৬ জুলাইয়ের মধ্যে রিজ়ার্ভ ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে।

নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে ১ লক্ষ ৫০ হাজার টাকা স্টাইপেন্ড পাবেন এবং তাদের কর্মস্থল হবে মুম্বইয়ে। প্রাথমিকভাবে ৩ বছরের জন্য এই চুক্তি হলেও, কাজের দক্ষতার ভিত্তিতে মেয়াদ আরও ২ বছর বাড়ানো সম্ভব। কর্মীরা বছরে ১৫ দিনের ছুটি পাবেন। এছাড়া চুক্তি বাতিলের ক্ষেত্রে উভয় পক্ষকেই ৩ মাসের নোটিশ দিতে হবে, তবে নিয়োগের প্রথম ৬ মাসের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। ব্যাঙ্কিং ব্যবস্থার আধুনিকীকরণ ও প্রযুক্তিগত পরিকাঠামো শক্তিশালী করার লক্ষ্যেই আরবিআই এই নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *